সামিরা খান মাহি। ছবি: ফেসবুক থেকে
সামিরা খান মাহি। ছবি: ফেসবুক থেকেমিস ইউনির্ভাসের এখন চলছে ভোট পর্ব। ভোট দিয়ে পছন্দের তারকাকে এগিয়ে রাখার সুযোগ। এ নিয়ে ফেসবুকেও সরব এই অভিনেত্রী, চাইছেন ভোট। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে ভোট চেয়ে মাহি বলেন, ‘আমি বাংলাদেশ থেকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এসেছি। এখানে আপনাদের হয়ে আমি প্রতিযোগিতা করছি।
আমরা যদি নিজেদের সার্পোট না করি, তাহলে আমার কিছু বলার নেই।’এদিকে সামিরা খান মাহি আজ বুধবার ফেসবুক স্ট্যাটাসে সুখবর দিয়েছেন। তিনি লিখেছেন,‘বাংলাদেশ! আজকের মিস ইউনির্ভাস ২০২৬–এর ফ্যান ভোটিং আপডেটে এখন পর্যন্ত সর্বাধিক ভোটপ্রাপ্ত সেরা ৩০ জন প্রতিযোগীর মধ্যে আমিও জায়গা করে নিয়েছি।’ এ সময় মাহি উল্লেখ করেন, ‘এটি শুধুই আজকের ভোটিং আপডেট। এটা চূড়ান্ত কোনো ফলাফল নয়।
আমাদের লড়াই এখনো চলছে, আর এই যাত্রায় আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি!’সামিরা খান মাহি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।