ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় নিহত ৭২ বছর বয়সী ফিলিস্তিনি নারী ফাধা ওয়াদহার জানাজায় স্বজনদের আহাজারি। জেরিকো, পশ্চিম তীর, ১৭ নভেম্বর ২০২৬
অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের একটি এলাকায় সশস্ত্র অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনার পর ওই নারীর ছেলে ও নাতিকে আটক করেছে ইসরায়েলিরা।প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, ওই এলাকায় সম্প্রতি ফিলিস্তিনিদের বেশ কয়েকটি বাড়ি দখল করে নিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা।ওই নারীর মৃত্যুর বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তবে এলাকাটিতে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষের ঘটনার কথা জানিয়েছে। তাদের দাবি, শুরুতে একজন ফিলিস্তিনি গাড়ি নিয়ে হামলা চালিয়েছেন।পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত ১০প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিস্তিনি ওই নারীর বাড়ির বাইরে একদল অবৈধ বসতি স্থাপনকারী গুলি চালাতে শুরু করে। এ সময় নিজেদের রক্ষায় ফিলিস্তিনি বাসিন্দারা পাল্টা পাথর ছুড়তে থাকেন।
পরে আরও অবৈধ বসতি স্থাপনকারী সেখানে এসে ফিলিস্তিনিদের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়।নিহত ওই নারীর বাড়ি ইসরায়েলিদের গুলির লক্ষ্যবস্তু ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।