advertisement
advertisement

ওয়ানডেতে এমন দুর্দিন আগে দেখেনি অস্ট্রেলিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
ওয়ানডেতে এমন দুর্দিন আগে দেখেনি অস্ট্রেলিয়া

মাহিল বেয়ারর্ডম্যানের এই হতাশা উইকেট না পাওয়ার। তবে পুরো অস্ট্রেলিয়া দলেরই এখন মাথায় হাত দেওয়া অবস্থা

advertisement

ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ওয়ানডের সফলতম দল। সেই অস্ট্রেলিয়াই এবার ঘরের মাঠে এমন দুর্দশায় পড়েছে, যা আগে দেখা যায়নি।অ্যাডিলেডে ১৩৫ রানের পর এবার হোবার্টে ৯৭ রানে—ইংল্যান্ডের কাছে টানা দুই ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে মিচেল মার্শের দল। বিশ্ব চ্যাম্পিয়নদের ওয়ানডে ইতিহাসে ঘরের মাঠে টানা দুই ম্যাচে ৯০ রানের বেশি ব্যবধানে হারের ঘটনা এই প্রথম।

আজ হোবার্টে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৪৮.৩ ওভারে ৩২৮ রান করে ইংল্যান্ড। বেন ডাকেট ১১৫ বলে ১৩৩ রানের ইনিংস খেলেন। টম ব্যান্টনের ৪৪ ও উইল জ্যাকসের ৫৯ রান ইংল্যান্ডকে তিন শ পার করিয়ে দেয়। তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৪৬.৫ ওভারে ২৩১ রানে অলআউট হয়। ম্যাট রেনশ সর্বোচ্চ ৫৫ রান করেন। ইংল্যান্ডের সনি বেকার ৪৫ রানে ৪ উইকেট নেন।৯৭ রানের বড় জয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জেতার কীর্তি ইংল্যান্ডের খুব বেশি নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর