advertisement
advertisement

ওসমান ফারুকের পদত্যাগপত্র স্পিকার পান ১৫ নভেম্বর, কিশোরগঞ্জ–৩ আসন শূন্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
ওসমান ফারুকের পদত্যাগপত্র স্পিকার পান ১৫ নভেম্বর, কিশোরগঞ্জ–৩ আসন শূন্য

ওসমান ফারুক

advertisement

বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুকের পদত্যাগের কারণে জাতীয় সংসদের কিশোরগঞ্জ–৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকের শুরুতে সংসদকে ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি অবহিত করেন এবং ওই আসন শূন্য ঘোষণা করেন।স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকের শুরুতে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ–৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন।স্পিকার জানান, পদত্যাগপত্রটি তিনি (স্পিকার) ১৫ নভেম্বর পেয়েছেন।

পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তিনি তা গ্রহণ করেছেন।সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ উল্লেখ করে স্পিকার বলেন, স্পিকার যখন পদত্যাগপত্র পান, তখন থেকে ওই সদস্যের আসন শূন্য হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর