advertisement
advertisement

রংপুরকে উড়িয়ে জাতীয় লিগে খুলনার রেকর্ড অষ্টম শিরোপা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
রংপুরকে উড়িয়ে জাতীয় লিগে খুলনার রেকর্ড অষ্টম শিরোপা

জাতীয় লিগ জয়ের পর খুলনার খেলোয়াড়দের সেলফি–উদ্‌যাপন

advertisement

রেকর্ডটা এককভাবে নিজেদের করে নিতে শেষ ইনিংসে খুলনার দরকার ছিল ২০১ রান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রংপুরের বিপক্ষে লক্ষ্যটা ৪০.১ ওভারেই ১ উইকেট হারিয়ে ছুঁয়ে রেকর্ড অষ্টমবারের মতো জাতীয় ক্রিকেট লিগ জিতে নিয়েছে খুলনা। ৭ ম্যাচের ৪টিতেই জেতা খুলনা ২৮তম জাতীয় লিগ শেষ করল ৩৯ পয়েন্ট নিয়ে। ৩২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে সিলেট।জাতীয় লিগে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটা এককভাবে খুলনারই ছিল একসময়।

২০১৯–২০ মৌসুমে তারা সপ্তমবার চ্যাম্পিয়ন হয়ে ছয়বারের চ্যাম্পিয়ন রাজশাহীর রেকর্ড ভাঙে। পরে দুবার চ্যাম্পিয়ন হয়ে খুলনাকে ছুঁয়ে ফেলে ঢাকা বিভাগ। এবার আবার এগিয়ে গেল খুলনা।খুলনার প্রতিপক্ষ রংপুর আজ দিন শুরু করে ৯ উইকেটে ১৮৪ রান নিয়ে। দিনের দ্বিতীয় বলেই মিম মোসাদ্দেককে আজিজুল হাকিমের ক্যাচ বানিয়ে রংপুরকে আর এগোতে দেননি সফর আলী।

খুলনার পেসারের এটি ছিল ইনিংসের পঞ্চম উইকেট।চ্যাম্পিয়নের শিল্ডসহ খুলনা বিভাগীয় দলরান তাড়ায় যেন তর সইছিল না খুলনার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর