ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের সিএনবি বাজার এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে নগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয় এবং ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের সিএনবি বাজার এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বেলা তিনটার দিকে হঠাৎ মিছিল নিয়ে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এতে তখন যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা যানবাহন ভাঙচুর শুরু করে।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।