advertisement
advertisement

গারো পাহাড়ের পাদদেশ থেকে নদীর বুকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
গারো পাহাড়ের পাদদেশ থেকে নদীর বুকে

গারো পাহাড়ের পাদদেশে বেড়ে ওঠা আমাদের কাছে নদীর বুকে এমন নৌবিহার খুব একটা পরিচিত অভিজ্ঞতা নয়

advertisement

আগের দিন থেকেই মনের মধ্যে অন্য রকম একটা আনন্দ ও উত্তেজনা কাজ করছিল। কখন যাব, কীভাবে যাব, কেমন হবে পুরো আয়োজন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বন্ধুদের সঙ্গে কীভাবে পরিচয় হবে—এমন নানা প্রশ্ন ও কৌতূহল মনে ঘুরপাক খাচ্ছিল।

নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, আড্ডা দেওয়া এবং নতুন কিছু অভিজ্ঞতা অর্জনের অপেক্ষায় যেন সময় কাটতেই চাইছিল না।শেরপুরের নালিতাবাড়ী, গারো পাহাড়ের পাদদেশে বেড়ে ওঠা আমাদের কাছে নদীর বুকে এমন নৌবিহার খুব একটা পরিচিত অভিজ্ঞতা নয়। তাই বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও মেঘনার বুকে দিনব্যাপী নৌযাত্রা ছিল আমার জন্য একেবারেই নতুন।

নদীর বুকে এমন দীর্ঘ সময় কাটানো, চারপাশের পরিবেশ উপভোগ করা এবং এত মানুষের সঙ্গে একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া সত্যিই অন্য রকম এক অভিজ্ঞতা ছিল।সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১ হাজার ১৫০ বন্ধুর একসঙ্গে থাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর