advertisement
advertisement

ভারতের টিভিএস পরিবারের সম্পত্তির ভাগ চেয়ে বাবাকে আইনি নোটিশ দিলেন লক্ষ্মী ভেনু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
ভারতের টিভিএস পরিবারের সম্পত্তির ভাগ চেয়ে বাবাকে আইনি নোটিশ দিলেন লক্ষ্মী ভেনু

advertisement

ভারতের শিল্পগোষ্ঠী টিভিএস পরিবারের সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ এবার আইনি পর্যায়ে গড়িয়েছে। পরিবারের প্রবীণ সদস্য ভেনু শ্রীনিবাসনের মেয়ে লক্ষ্মী ভেনু তাঁর বাবার নিয়ন্ত্রণে থাকা যৌথ পারিবারিক সম্পত্তির আইনগত বণ্টন চেয়ে নোটিশ দিয়েছেন।আইনি নোটিশে লক্ষ্মীর বক্তব্য, পরিবারের প্রধান হিসেবে ভেনু শ্রীনিবাসন যেন তাঁর দায়িত্ব যথাযথ পালন করেন। পরিবারের সম্পদ ন্যায্য ও আইনসম্মতভাবে ভাগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

খবর এনডিটিভি।লক্ষ্মী ভেনুর দাবি, ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনের ২০০৫ সালের সংশোধনী অনুযায়ী, বাবার পূর্বপুরুষদের সম্পত্তিতে ছেলেদের মতো মেয়েদেরও সমান অধিকার আছে। আইনের ৬ নম্বর ধারার উল্লেখ করে তিনি বলেন, মেয়েরা স্বাধীনভাবেই পারিবারিক সম্পত্তির ভাগ চাইতে পারেন।২০২০ সালে টিভিএস পরিবারের সম্পত্তির বণ্টন হয়। তখন ভেনু শ্রীনিবাসনের ভাগে পড়ে বেশ কিছু ব্যবসা।

এর মধ্যে ছিল টিভিএস হোল্ডিংস, টিভিএস মোটর কোম্পানি, টিভিএস ক্রেডিট সার্ভিসেস ও সুন্দরম-ক্লেটনের শেয়ার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর