১৯ বছরের আইপিএল ক্যারিয়ারকে বিদায় বলে দিলেন মহেন্দ্র সিং ধোনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন সাত বছর আগে। এরপর ঘরোয়া প্রথম শ্রেণি কিংবা লিস্ট ‘এ’ ক্রিকেটেও আর খেলেননি। এত দিন মহেন্দ্র সিং ধোনিকে দেখা যেত শুধু আইপিএলে। এবার ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারকেও বিদায় বলে দিলেন ভারতের সাবেক এই অধিনায়ক।তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না ধোনির। ক্রিকেটার হিসেবে অবসর নিলেও আগামী আইপিএলে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৫ বছর বয়সী এই ক্রিকেটার।
আজ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে চেন্নাই। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র তিন ঘণ্টা আগে, নিলামের প্রস্তুতির মধ্যেই এসেছে এই ঘোষণা।চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে ধোনির সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেছেন, ‘ধোনিকে ছাড়া চেন্নাই সুপার কিংসকে চিন্তাও করা যায় না। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি, একসঙ্গে বেড়ে উঠেছি।
এই যাত্রায় সাফল্য, ব্যর্থতা এসেছে এবং এর বাইরেও অনেক কিছু।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।