মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেল্টে্ক গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা
দেশের আবাসন খাতের প্রতিষ্ঠান শেল্টেকের উদ্যোগে শুরু হয়েছে ‘শেল্টে্ক আবাসন মেলা ২০২৬’। গত ১৫ নভেম্বর শুরু হওয়া এ মেলায় থাকছে ২৫ লাখ টাকার বিশেষ অফারে ৫০০টির বেশি অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস ও দোকান কেনার সুযোগ। তবে শর্ত প্রযোজ্য।ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শেল্টেকের এসব প্রকল্প অবস্থিত।
ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, বনশ্রী, বসুন্ধরা, উত্তরা ও জলসিঁড়ি আবাসন এবং চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকার প্রকল্পগুলো থেকে ক্রেতারা নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী সম্পত্তি কিনতে পারবেন।
খবর বিজ্ঞপ্তিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেল্টে্ক গ্রুপের পরিচালক, কৌশলগত পরিকল্পনা, জনসংযোগ ও বিপণনবিষয়ক উপদেষ্টা, নির্বাহী পরিচালক, প্রধান পরিচালন কর্মকর্তা, প্রধান ব্যবসায়িক কর্মকর্তা, শেল্টে্ক (প্রা.) লিমিটেডের বিক্রয় বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপকসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।শেল্টে্ক জানিয়েছে, মেলায় আগ্রহী ক্রেতারা বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তথ্য জানার পাশাপাশি বিনিয়োগের সম্ভাবনা নিয়েও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।