advertisement
advertisement

ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়াল ব্রাজিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়াল ব্রাজিল

হ্যাটট্রিক করেন ভিনিসিয়ুস

advertisement

সিঙ্গাপুর ০-৭ ব্রাজিলরায়ান ৬৫ মিনিটে ব্রাজিলের ছয় নম্বর গোলটি করার পর ক্যামেরায় ধরা পড়লেন কার্লো আনচেলত্তি। ভিআইপি বক্সে বসে চোখে সেই ভ্রকুটি রেখে হাত নেড়ে কিছু একটা বলছিলেন। দেখে মনে হলো না খুব একটা সন্তুষ্ট। কী আজব চাকরি! দল ছয় গোল করলেও উচ্ছ্বাস প্রকাশ করাটা ঝুঁকিপূর্ণ। এমনিতেই ব্রাজিলে কেউ কেউ তাঁর মুণ্ডুপাত করছেন।৭৪ মিনিটে আরও একটি গোল হলো। সেটি প্রীতি ম্যাচ বলে সিঙ্গাপুরের ‘বিশেষ’ অতিথিসেবা, অর্থাৎ আত্মঘাতী।

নিজেদের জাতীয় স্টেডিয়ামে এশিয়ার দেশটি অনুচ্চারে যেন বুঝিয়ে দিল, শুধু ‘সেভেন আপ’ খেলে হবে না, খাওয়াতেও হবে।আগের ম্যাচে দুটি লাল কার্ড দেখা ব্রাজিলও যেন ভদ্রতা দেখিয়ে না করতে পারল না। তাতে পুনরাবৃত্তি ঘটে ১২ বছর আগের বিশ্‌কাপ সেমিফাইনাল ম্যাচেরই শেষ দিকের দৃশ্যের। সেই ম্যাচে ব্রাজিলের জালে ৭ গোলের পর জার্মানি আর গোলের চেষ্টা করেনি। সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিল একেবারেই যে গোলের চেষ্টা করেনি, তা নয়।

চাইলে আরও গোল দিতে পারত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর