কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে রাজধানীর কলাবাগান থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পরে একটি নিয়মিত মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।গতকাল সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে কলাবাগানের ডলফিন গলির একটি বাসা থেকে আনোয়ারকে আটক করা হয়।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম সোহেল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।মির্জা আজম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তাঁর ভাই মির্জা আনোয়ারের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ।পরিদর্শক ইব্রাহিম সোহেল বলেন, যুবদলের নেতা–কর্মীরা মির্জা আনোয়ারকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।
কলাবাগান থানার একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।মির্জা আনোয়ারকে আটকের তথ্য জানিয়ে গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন রবিউল ইসলাম নয়ন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।