advertisement
advertisement

মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের মাহি, স্কোর কত কোটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
মিস ইউনিভার্সে ভোটের হিসাবে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের মাহি, স্কোর কত কোটি

সামিরা খান মাহি। ছবি: শিল্পীর সৌজন্যে

advertisement

সামিরা খান মাহি। ছবি: শিল্পীর সৌজন্যেআন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। প্রতিযোগিতায় অংশ নিতে ৮ নভেম্বর দেশ ছেড়ে পুয়ের্তো রিকোয় গেছেন তিনি। যাওয়ার পরে শুরু হয়েছে ভোট পর্ব। সপ্তাহ শেষে ভোটে শীর্ষে রয়েছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। সামনের সারিতে রয়েছেন বলে জানিয়েছেন মাহি। ভোটিংয়ে অলটাইমে বর্তমানে ৩ নম্বরে রয়েছেন এই অভিনেত্রী।

সব মিলিয়ে তাঁর পয়েন্ট ৭৮.৮ কোটি। ভোট দ্বারা নির্ধারিত হয় এই স্কোর। এদিকে সপ্তাহ শেষের ভোটে তিনি এগিয়ে। এ হিসাব প্রতিবেদনের সময়ে করা।সামিরা খান মাহি। ছবি: শিল্পীর সৌজন্যেমাহি বলেন, ‘স্বপ্ন, আশা, কঠোর পরিশ্রম আর লাখো মানুষের ভালোবাসা নিয়ে আমার এই যাত্রা। নিজের দেশের গর্ব ও মানুষের আশীর্বাদ সঙ্গে নিয়ে মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি প্রস্তুত। আমাকে এগিয়ে নিতে আপনাদের ভোট দরকার।

আমাকে ভোট দিয়ে এগিয়ে নিন।’আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি ভোটের লড়াইয়েও ভালো অবস্থানে থাকতে চান তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর