হাইকোর্ট
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তাতে তাঁর স্ত্রী স্বপ্না খাতুন তাঁকে ধর্ষণ কিংবা অপরাধ সংঘটনে কোনোভাবে সহায়তা করেছেন—এমন একটি শব্দও বলেননি।সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য ও আইনি দিক পর্যালোচনা করে স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত। আদালত বলেছেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে পল্লবীর ওই ঘটনার ছয় মাসের মাথায় বিচারিক প্রক্রিয়ার দুটি ধাপ শেষ হলো। শিশুটি ধর্ষণ ও হত্যার শিকার হয় গত ১৯ মে। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।
এই মামলায় সোহেল ও স্বপ্নাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে গত ৭ জুন রায় দিয়েছিলেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।