advertisement
advertisement

ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে ইরান: মার্কিন গোয়েন্দা তথ্যে দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে ইরান: মার্কিন গোয়েন্দা তথ্যে দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি

advertisement

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কথিত ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিশানা করার পরিকল্পনা করছে ইরান।

যদিও ইরান আদৌ এমন কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে কি না বা করার চেষ্টা করবে কি না, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে এখনো বিতর্ক চলছে।নতুন মার্কিন গোয়েন্দা তথ্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে সাতজন মার্কিন কর্মকর্তা বলছেন।সর্বশেষ এই গোয়েন্দা তথ্য সম্পর্কে জানে এমন কয়েকটি সূত্র ইরানের এই পরিকল্পনাকে আসন্ন কোনো হামলার ইঙ্গিত হিসেবে না দেখে, বরং নিজেদের হাতে বিকল্প খোলা রাখার একটি চেষ্টা হিসেবে বর্ণনা করেছে।তবে দুটি সূত্র দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হাতে আসা এসব ষড়যন্ত্রের তথ্য অত্যন্ত সুনির্দিষ্ট, যাতে হামলার স্থান ও নিশানার উল্লেখ রয়েছে।

আর এ কারণেই যুক্তরাষ্ট্রের ভেতরে জরুরি সতর্কতামূলক প্রস্তুতির তোড়জোড় শুরু হয়েছে।এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য যেকোনো এবং সব ধরনের হুমকির ওপর নজর রাখছে, তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই।তবে মার্কিন কর্মকর্তারা এই গোয়েন্দা তথ্যকে ইরানের পক্ষ থেকে সংঘাত আরও বৃদ্ধির উদ্বেগজনক প্রবণতার সংকেত হিসেবে দেখছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর