advertisement
advertisement

কামাল আহমেদ, ইলিয়াস মোল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
কামাল আহমেদ, ইলিয়াস মোল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

advertisement

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ মঙ্গলবার এ অভিযোগ আমলে নেন। কামাল আহমেদ মজুমদার ছাড়াও সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাইনুল হোসেন খান নিখিল ও সালাউদ্দিন মাহমুদ জাহিদ এ মামলার আসামি।

আসামিদের মধ্যে আরও আছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ।ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মো. জসিম উদ্দিন মোল্লা প্রমুখও রয়েছেন এ মামলার আসামির তালিকায়।মামলার আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, এই আসামিদের নির্দেশনায়, ষড়যন্ত্রে, সহায়তায় ও প্ররোচনায় মিরপুর মডেল থানা, পল্লবী থানা ও কাফরুল থানার আশপাশ এলাকায় ৬৪ জনের বেশি ছাত্র–জনতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা হত্যা করেন।

অসংখ্য ছাত্র–জনতাকে গুরুতর জখম করা হয়।‘যে গুলি করবে না, তাকে আমি গুলি করব’২০২৪ সালের ১৮ জুলাই সকালে মিরপুর-১২ নম্বর মোল্লা মার্কেটের সামনে মাইনুল হোসেন খান নিখিল, ইলিয়াস মোল্লাহ ও সালাউদ্দিন মাহমুদ জাহিদের নির্দেশে এবং গাজী মেসবাউল হোসেন সাচ্চুর নেতৃত...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর