গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন জ্বলছে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের পুরোনো বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকার ওই বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।জুলাই গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মোজাম্মেল হক পলাতক আছেন।গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী।সাইদুল আলম বলেন, ‘মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন লেগেছে।
তবে এটি কার বাড়ি, তা আমার জানা নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।