advertisement
advertisement

পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত

চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের ফুটবলারদের উদ্‌যাপন

advertisement

ম্যাচের তখন ৮৮ মিনিট। ঠিক এই সময়েই দৃশ্যপট বদলে দিলেন সন্দীপ মান্ডি। তাঁর দুর্দান্ত হেড ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। এই জয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের দশম শিরোপা ঘরে তুলল তারা।

মাত্র ৪৮ ঘণ্টার প্রস্তুতি ও দ্বিতীয় সারির দল নিয়ে এসেও ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারত নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।গতকাল ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে প্রথমবার ফাইনালে ওঠা পাকিস্তান। তবে শুরুতে গোলের দেখা পায়নি তারা, উল্টো ৩৪ মিনিটে গোল প্রায় খেয়েই বসেছিল। ভারতের রিকি শাবংয়ের শট রুখে দেন ডেনমার্কপ্রবাসী পাকিস্তানি গোলকিপার ইউসুফ বাট। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে পিছিয়ে যায় ভারত।

বাঁ প্রান্তের উইং ধরে ছুটে আসা জুনায়েদ শাহ বক্সের ভেতর নিখুঁত পাস বাড়ান আলমগীর আলী খান গাজীকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর