advertisement
advertisement

চীন অপমান বোধ করে এমন কিছু করতে চান না ট্রাম্প, কারণ কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
চীন অপমান বোধ করে এমন কিছু করতে চান না ট্রাম্প, কারণ কী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

advertisement

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করতে গতকাল সোমবার এশিয়া সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের আগে তাঁর প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ন্ত্রণের বিষয়ে মতভেদ প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্র ত্যাগের আগে ট্রাম্প বলেন, তিনি এমন কোনো পদক্ষেপ নিতে চাননি, যাতে চীন অপমানিত বোধ করে।

চীন নীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরের এ বিরোধ প্রকাশ্যে আসায় বোঝা যাচ্ছে, এনভিডিয়াকে ঘিরে সাম্প্রতিক ঘটনার প্রভাব কতটা গভীর হয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র সরকারের চীনের সঙ্গে সম্পর্ক কীভাবে সামলানো উচিত, তা নিয়ে মতভেদ আরও স্পষ্ট হয়ে উঠেছে।এ সপ্তাহে চীনের প্রযুক্তিনগর শেনঝেনে এক শীর্ষ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হওয়ার কথা।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চীনকে ঘিরে জাতীয় নিরাপত্তার উদ্বেগ রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর