advertisement
advertisement

মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ

ফরাসি সপ্তাহ উদ্‌যাপন সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে (মাঝে), মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক (বাঁ থেকে তৃতীয়) ও অন্যান্য অতিথিরা। মঙ্গলবার সকালে ঢাকায় রাষ্ট্রদূতের বাসায়

advertisement

একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ফরাসি ঔপন্যাসিক অঁদ্রে মালরোর প্রয়াণের ৫০তম বার্ষিকী স্মরণে আগামী শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ। বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে মঙ্গলবার তাঁর বাসায় এক সংবাদ সম্মেলনে ফরাসি সপ্তাহ উদ্‌যাপনের ঘোষণা দেন।

৯ দিনব্যাপী এই আয়োজন ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত।অঁদ্রে মালরোকে স্মরণের পাশাপাশি ফরাসি সংস্কৃতিকে বাংলাদেশিদের সঙ্গে পরিচিত করে নেওয়াটাকে এই সপ্তাহের উদ্‌যাপনের উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত সেরে-শার্লে। তিনি বলেন, ফ্রান্স ও বাংলাদেশ ঘনিষ্ঠ অংশীদার। দুই দেশের সম্পর্ক সমৃদ্ধ ও দীর্ঘদিনের।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছে ফ্রান্স।রাষ্ট্রদূত আরও বলেন, অঁদ্রে মালরো ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রণাঙ্গনে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর