advertisement
advertisement

আদালতে দেহরক্ষী কেন, ব্যাখ্যা দিলেন পরীমনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
আদালতে দেহরক্ষী কেন, ব্যাখ্যা দিলেন পরীমনি

চিত্রনায়িকা পরীমনি ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ১৭ নভেম্বর ২০২৬

advertisement

আদালতে সঙ্গে দেহরক্ষী নেওয়া নিয়ে সমালোচনার মধ্যে এবার এর কারণ ব্যাখ্যা করলেন পরীমনি। এই চিত্রনায়িকার দাবি, নিরাপত্তাকর্মীরা সঙ্গে ছিলেন বলেই সেদিন অন্যরা তাঁর গায়ে পড়তে পারেননি। অতীতে ভিড়ের মধ্যে সাংবাদিকেরা পড়ে গেলে তাঁর সঙ্গে থাকা লোকজনই তাঁদের টেনে তুলেছেন বলেও জানিয়েছেন তিনি।মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে যান পরীমনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফিরে আসে ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী প্রশ্ন তোলেন, ছবি–ভিডিও ধারণের সময় তাঁর শারীরিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে কি না।দেহরক্ষী নিয়ে পরীমনির ব্যাখ্যাপরীমনির ভাষ্য, আদালতে যাতায়াতের সময় তাঁকে ঘিরে ভিড় তৈরি হয়। সঙ্গে নিরাপত্তাকর্মী রাখার বিষয়টিকে সেই পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখার কথা বলেন তিনি।

তাঁর দাবি, এর আগে ভিড়ে সাংবাদিকেরা পড়ে যাচ্ছিলেন, তখন তাঁর লোকজন তাঁদের সাহায্য করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর