advertisement
advertisement

ফিলিপাইনে আঞ্চলিক মিত্রদের নিয়ে ট্রাম্পের বৈঠক, বাইরে ব্যাপক বিক্ষোভ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
ফিলিপাইনে আঞ্চলিক মিত্রদের নিয়ে ট্রাম্পের বৈঠক, বাইরে ব্যাপক বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর ও ‘প্যাক্স সিলিকা’ প্রকল্পের প্রতিবাদে লিওয়াসাং বোনিফাসিও প্লাজায় ট্রাম্পের কুশপুত্তলিকায় আঘাত করছেন বিক্ষোভকারীরা। ম্যানিলা, ফিলিপাইন। ১৭ নভেম্বর, ২০২৬

advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের এশিয়া সফর শুরু করেছেন। মঙ্গলবার তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আঞ্চলিক মিত্র ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ট্রাম্পের ম্যানিলা সফরের প্রতিবাদে সেখানে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

চীনের শেনজেনে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত ত্রিপক্ষীয় বৈঠকের আগে এ কূটনৈতিক তৎপরতা শুরু করলেন ট্রাম্প।মধ্যবর্তী নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির পরাজয় ও চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই এশিয়া সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। আগামীকাল শেনজেনে অ্যাপেক সম্মেলন শুরু হচ্ছে।মঙ্গলবার ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে যোগ দেন ট্রাম্প।

এরই ফাঁকে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক জোট ‘কোয়াড’-এর বৈঠকেও অংশ নেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর