advertisement
advertisement

হাতিরঝিলের পানি কেন গোলাপি হলো, কারণ খুঁজছে বুয়েট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ণ
হাতিরঝিলের পানি কেন গোলাপি হলো, কারণ খুঁজছে বুয়েট

হাতিরঝিলের দূষিত গোলাপি পানি

advertisement

রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিতে যাঁরা যাতায়াত করেন, তাঁরা দুই সপ্তাহের বেশি সময় ধরে একটি অদ্ভুত বিষয় খেয়াল করছেন। সেটি হলো, হাতিরঝিলের একাংশের পানি গোলাপি রং ধারণ করেছে।হাতিরঝিলের দূষিত পানি গোলাপি রং কেন ধারণ করল, এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে।সোমবার দুপুরে রাজধানীর এফডিসি থেকে ওয়াটার ট্যাক্সিতে গুদারাঘাট পর্যন্ত ভ্রমণ করেন এ প্রতিবেদক।

যাত্রাপথে হাতিরঝিলের এফডিসি, মধুবাগ ব্রিজ ও পুলিশ প্লাজার অংশের পানিতে গোলাপি আভা দেখা গেছে।হাতিরঝিল রাজধানীর কেন্দ্রের একটি জলাশয়। এটি ছিল ভাওয়াল রাজার সম্পত্তি। হাতির পাল এই ঝিলে গোসল করত এবং পানি খেত বলে এর নাম হয় হাতিরঝিল।হাতিরঝিলে আগ্রাসী বিদেশি কচ্ছপ এল কীভাবে, কেন বাড়ছে শঙ্কাকারওয়ান বাজার থেকে হাতিরঝিল গিয়ে ওয়াটার ট্যাক্সিতে প্রায়ই রামপুরা যান একটি বেসরকারি ব্যাংকে কর্মরত নেসার উদ্দিন।

প্রথম আলোকে তিনি বলেন, গত সপ্তাহে ওয়াটার ট্যাক্সিতে যাওয়ার সময় এফডিসির অংশে হঠাৎ গোলাপি রং চোখে পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর