advertisement
advertisement

শৈশব ও ক্রিকেট: দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক কোয়েটজির ‘বয়হুড’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
শৈশব ও ক্রিকেট: দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক কোয়েটজির ‘বয়হুড’

দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক জে এম কোয়েটজির ছবি অবলম্বনে

advertisement

দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক জে এম কোয়েটজির শৈশবের প্রিয় খেলা ছিল ক্রিকেট। ১৯৪০ সালে কেপটাউনে জন্ম নেওয়া এই লেখক ‘লাইফ অ্যান্ড টাইমস অব মাইকেল কে’ ও ‘ডিসগ্রেস’ উপন্যাসের জন্য দুবার বুকার পুরস্কার পান। ২০০৩ সালে পান সাহিত্যে নোবেল। তাঁর আত্মজৈবনিক রচনা ‘বয়হুড: সিনস ফ্রম প্রভিনশিয়াল লাইফ’-এ উঠে এসেছে ছোটবেলার পরিবার আর স্কুলের গল্পসহ ভালো লাগার অনেক স্মৃতিসহ আরও নানা অভিজ্ঞতা।

সেসব অভিজ্ঞতার মধ্যে ক্রিকেটও জায়গা করে নিয়েছে। ১৯৯৭ সালে প্রকাশিত বইটিতে কোয়েটজি ফিরে গেছেন ওরস্টার ও কেপটাউনে কাটানো শৈশবে। স্কুলে বালকটি মেধাবী ও ভদ্র। অথচ বাড়িতে তার আবদার ও মেজাজে পরিবারের সদস্যদের অন্য অভিজ্ঞতা হয়। মায়ের প্রতি তার গভীর ভালোবাসা আছে, আবার মায়ের ওপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে অস্বস্তিও রয়েছে। বাবার সঙ্গে সম্পর্কেও দূরত্ব। পরিবারের খামারটিতে গেলে সে অনেক বেশি স্বস্তি পায়।

এই পারিবারিক অভিজ্ঞতার পাশাপাশি বইয়ে রয়েছে সাহিত্যের সঙ্গে তার প্রথম পরিচয় এবং বর্ণবিভক্ত সমাজ সম্পর্কে ধীরে ধীরে সচেতন হয়ে ওঠার কথা।দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক জে এম কোয়েটজিনিজের শৈশবের গল্প হলেও কোয়েটজি এখানে বালকটিকে ‘সে’ বলে উল্লেখ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর