advertisement
advertisement

হেমন্তের হাওয়ায় দুলছে লাল–গোলাপি-বেগুনি অর্কিড কাঞ্চন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
হেমন্তের হাওয়ায় দুলছে লাল–গোলাপি-বেগুনি অর্কিড কাঞ্চন

ডালে ডালে ফুটেছে অর্কিড কাঞ্চন। গত রোববার দুপুরে মৌলভীবাজারের শান্তিবাগ ওয়াকওয়েতে

advertisement

হেমন্তের মৃদু বাতাসে গাছগুলোর সঙ্গে দুলছে পাতা ও ফুল। ঘন সবুজ পাতার ফাঁকে লাল–গোলাপি-বেগুনি রঙের অর্কিড কাঞ্চনগুলো নজর কাড়ে সহজেই। মৌলভীবাজার শহরসংলগ্ন মনু নদের পাড়ে শান্তিবাগ ওয়াকওয়েতে এ সময়ে ফুটেছে এসব ফুল।বছরের এই মৌসুমে প্রকৃতিতে তেমন ফুল দেখা যায় না। দু-একটি কাঠগোলাপ, শিউলি কিংবা অন্য প্রজাতির গাছে অল্প কিছু ফুল ফুটলেও সেগুলো চোখে পড়ার আগেই ঝরে পড়ে ঘাসের বুকে।

এই সময়ে মনু নদের পাড়ে সৌন্দর্য বিলানোর একক ভার যেন পড়েছে অর্কিড কাঞ্চনগুলোর ওপর।রাধাচূড়ার রঙে বদলে গেছে চেনা পথশান্তিবাগ ওয়াকওয়েটিতে প্রাণ ভরে শ্বাস নেন মৌলভীবাজার শহরের বাসিন্দারা। তাঁরা সকাল-সন্ধ্যায় এখানে অবসর যাপনে আসেন। আর তাঁদের চোখে এখন অকাতরে মুগ্ধতা বিলিয়ে যাচ্ছে কাঞ্চন অর্কিড।অর্কিড কাঞ্চন দেখতে অনেকটা রক্ত কাঞ্চন ফুলের মতো। এর পাপড়িগুলো একটু চওড়া, রং লাল বা গোলাপি-বেগুনি। মাঝের পাপড়িটি তুলনামূলক গাঢ় লালচে।

ডালের আগায় থোকায় থোকায় ফুল ফোটে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর