advertisement
advertisement

কৃষি উৎপাদন ও মাছ চাষে ক্ষতি যেন না হয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
কৃষি উৎপাদন ও মাছ চাষে ক্ষতি যেন না হয়

সম্পাদকীয়

advertisement

যশোর জেলায় প্রয়োজনমতো সার না পেয়ে কৃষক ও মৎস্যচাষিদের বিপাকে পড়ার খবর সম্প্রতি প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে। আগামী জুন পর্যন্ত জেলায় টিএসপির চাহিদার তুলনায় বরাদ্দে ঘাটতি রয়েছে প্রায় ৪৫ শতাংশ। মাঠপর্যায়ে স্বল্পতার স্পষ্ট চিত্র থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ‘সারের কোনো সংকট নেই’ বলে যে দাবি করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।

এই অস্বীকার চলমান সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতারও লক্ষণ। প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত অক্টোবর থেকে আগামী জুন পর্যন্ত ৯ মাসে জেলায় টিএসপি সারের চাহিদা ছিল ১৯ হাজার ১১২ মেট্রিক টন। কিন্তু ঘাটতি ৮ হাজার ৬১২ মেট্রিক টন, যা মোট চাহিদার ৪৫ দশমিক ০৭ শতাংশ ঘাটতি।

জেলা কৃষি কর্মকর্তাও স্বীকার করেছেন, ইউরিয়া ও ডিএপির বরাদ্দের তুলনায় টিএসপির বরাদ্দের ঘাটতি বেশি।ইতিমধ্যে কৃষি বিভাগ থেকে টিএসপির ঘাটতি ডিএপি দিয়ে মেটানোর পরামর্শ দেওয়া হলেও বাস্তবিক অভিজ্ঞতার কারণে কৃষকেরা তা মানতে আগ্রহী নন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর