advertisement
advertisement

গিভ অ্যান্ড টেক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
গিভ অ্যান্ড টেক

advertisement

দেশের বাইরে থাকাকালে ভিক্ষুকদের নান্দনিক কৌশল দেখার সুযোগ হয়েছিল। কেউ গান গেয়ে, কেউ বাদ্য বাজিয়ে, কেউ সাতসাফাই করে, কেউবা ছবি এঁকে শৈল্পিক কায়দায় ভিক্ষা করত। দেখে ভাবতাম, আর সবকিছুর মতো ভিক্ষাবৃত্তির কৌশলেও আমরা কত পিছিয়ে! ভুল ভাঙল দেশে এসে। অন্য সব জায়গায় পিছিয়ে থাকলেও এ ক্ষেত্রে আমাদের অগ্রগতি রাস্তায় বেরোলেই টের পাওয়া যায়।আমি হন্যে হয়ে বাসার জন্য কাজের বুয়া খুঁজছি।

ওদিকে সুস্থ-সবল মহিলারা মোড়ে মোড়ে ভিক্ষার আসর বসিয়েছে। একদিন তাদের একজনকে অনুনয় করলাম, আপা, বড় বিপদে পড়েছি। বাসায় কাজের লোক লাগবে। আপনি তো সুস্থ¯মানুষ, ভিক্ষা না করে বাসা-বাড়িতে কাজ করলে তো পারেন!পিচ করে পানের পিক ফেলল। একটুর জন্য আমার খাকি রঙের প্যান্টটা বাঁচল।

গলা টেনে বলল, ‘সব অসুখ কি আর বাইর থেইক্যা দ্যাহোন যায়, মামা!’ (আফসোস, আপন ভেবে আমি তাকে ‘আপা’ ডেকেছিলাম, ‘মামা’ সম্বোধন করে আমাকে পর করে দিল!)আমি আর্দ্র হয়ে মাথা নাড়ালাম, তা ঠিক, তা ঠিক।অফিসের প্রবেশমুখে দেখি পরিপাটি একজন দাঁড়িয়ে আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর