advertisement
advertisement

ছোঁ মেরে ফোন ছিনতাই-চুরি, অ্যাকাউন্ট ফাঁকা করে ঋণও নেয় চক্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ণ
ছোঁ মেরে ফোন ছিনতাই-চুরি, অ্যাকাউন্ট ফাঁকা করে ঋণও নেয় চক্র

সম্প্রতি চুরি বা ছিনতাই হওয়া মুঠোফোন থেকে এমএফএস হিসাবের টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ বাড়ছে

advertisement

রাজধানীর গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন হাসিব (ছদ্মনাম)। একদিন বাসা থেকে অফিসে যাওয়ার পথে গুলশান-১ এলাকায় তাঁর পকেট থেকে মুঠোফোনটি চুরি হয়। ঘটনার দেড় ঘণ্টার মধ্যে অন্য একটি নম্বর থেকে মুঠোফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের কল সেন্টারে ফোন করে নিজের হিসাবের লেনদেন বন্ধ করেন তিনি।কল সেন্টার থেকে তাঁকে জানানো হয়, তাঁর হিসাবের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

যে নম্বর থেকে ফোন করেছেন, সেটি এবং বিকাশ নম্বর নিশ্চিত না করা পর্যন্ত লেনদেন চালু হবে না।দুই দিন পর চুরি হওয়া নম্বরের সিম আবার তোলেন হাসিব। এরপর বিকাশের কল সেন্টারে ফোন করে জানতে পারেন, এক দিন আগেই তাঁর হিসাব চালু করা হয়েছে। অথচ তিনি নিজে তা চালুর কোনো অনুরোধ করেননি। পরে নতুন পিন তৈরি করে হিসাবে ঢুকে দেখেন, সেখান থেকে ৮৫ হাজার ১১৫ টাকা তুলে নেওয়া হয়েছে।

সেন্ড মানি, ক্যাশ আউট ও মুঠোফোনে রিচার্জের মাধ্যমে বিভিন্ন নম্বরে কয়েক দফায় এই টাকা সরানো হয়েছে।১১ নভেম্বর প্রথম আলোকে হাসিব বলেন, তাঁর মুঠোফোনে লক দেওয়া ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর