advertisement
advertisement

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, সঙ্গে আছে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, সঙ্গে আছে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা

advertisement

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার যে জেলাগুলোয় বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে, সেগুলো হলো ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম। এ ছাড়া আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।আজ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ ও ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা এই বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।বিজিবি বলছে, সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবির সদস্যরা।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণসহ সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর