advertisement
advertisement

তিন দিন পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
তিন দিন পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ

গোপালগঞ্জ শহরে চলছে বাস–ট্রাকসহ বিভিন্ন যানবাহন। শুক্রবার দুপুরে শহরের পুলিশলাইনস মোড়ে

advertisement

তিন দিনের টানা সংঘর্ষ, অবরোধ ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় মানুষ ও যানবাহনের চলাচল বেড়েছে। বেশির ভাগ দোকানপাটও খুলেছে।

তবে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবারের স্বাভাবিক ভিড় ও বেচাবিক্রি নেই।গোপালগঞ্জে তিন দিন ধরে নাশকতা চালিয়ে যাচ্ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীরা। আজ জেলার কোথাও তাঁদের উপস্থিতি চোখে পড়েনি।

রাস্তায় স্বাভাবিক যান চলাচলের পাশাপাশি শহরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে।৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জে মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু গোপালগঞ্জ পৌর শহরের আলিয়া মাদ্রাসা এলাকার ব্যবসায়ী রইস মোল্লা বলেন, গতকাল বৃহস্পতিবার বাজারে কেউ দোকান খোলেননি, রাস্তায় মানুষও ছিল না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর