জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে গণসংহতি আন্দোলনের (জিএসএ) মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পর্ষদের সদস্য জোনায়েদ সাকি (মাঝে)। আজ শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়ির তুলা ভবনের সম্মেলনকক্ষে
বিরোধী দল ‘পুরোনো বন্দোবস্তের’ (আওয়ামী লীগের শাসনকাল) কায়দায় বর্তমান সরকারের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পর্ষদের সদস্য জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি বলেন, বিরোধী দলগুলোর এমন ভূমিকার সুযোগ নিচ্ছে পতিত শক্তি।
রাজধানীর খামারবাড়ির তুলা ভবনের সম্মেলনকক্ষে আজ শুক্রবার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে গণসংহতি আন্দোলনের (জিএসএ) মতবিনিময় সভায় এ কথা বলেন জোনায়েদ সাকি।
জিএসএর ঢাকা জেলা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ সভার আয়োজন করে।বিরোধী দলের বর্তমান রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে জোনায়েদ সাকি বলেন, নতুন একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সরকারি দল বা বিরোধী দল—যেখানেই যাওয়া হোক না কেন, পুনর্গঠনের দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।