advertisement
advertisement

ব্যাংকের সংখ্যা কমানোর পরামর্শ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
ব্যাংকের সংখ্যা কমানোর পরামর্শ

আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘ফিনএক্স কানেক্ট: ব্যাংকিং, ফিনটেক ও করপোরেট লিডারশিপ ডায়ালগ’বক্তারা। আজ শুক্রবার রাজধানীর পূর্বাচলে

advertisement

ব্যাংক খাতের খেলাপি ঋণ ৩২ শতাংশে ওঠার পেছনে পরিচালনা পর্ষদের দায় আছে। কেউ সঠিক ভূমিকা পালন করেনি। এই সমস্যা উত্তরণে কয়েক প্রজন্ম লাগতে পারে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করলে অনেক ব্যাংক টিকতে পারবে না।

তাই ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।দেশের ব্যাংকিং, ফিনটেক ও করপোরেট খাতের শীর্ষ নির্বাহীদের নিয়ে আয়োজিত ‘ফিনএক্স কানেক্ট: ব্যাংকিং, ফিনটেক ও করপোরেট লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে এমন পরামর্শ দেন বক্তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ শুক্রবার রাজধানীর পূর্বাচলে অবস্থিত আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেডে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর