বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি
ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ বছরের শিরোপাখরা কাটানোর সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু শিরোপা দূরে থাক, ফাইনালেই উঠতে পারেননি হামজা–জামালরা। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। এই ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে আজ বাফুফে ভবনে সভা করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। তাতে জাতীয় দলের কোচ টমাস ডুলির ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে। তবে সভায় ডুলিকে রাখা বা বাদ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
কোচের ভবিষ্যৎ নির্ধারণে আরও সময় নিতে চায় বাফুফে।সভা শেষে কমিটির সদস্য ও জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, ডুলির সঙ্গে আলোচনা করলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তাঁরা। এ জন্য আবারও সভায় বসবেন কমিটির সদস্যরা। বাবু বলেন, ‘তাঁকে আমরা বাদ দেব, রাখব, নাকি কী করব, এখনই সেই সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা আরও আলোচনা করব। খুব শিগগিরই আরেকটি সভা ডাকব।
সেখানে সিদ্ধান্ত নেওয়ার পর সেটা নির্বাহী কমিটিতে পাঠাব।’আজকের সভায় উপস্থিত ছিলেন কোচ টমাস ডুলিও।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।