মাসে বেতন পেতেন ১৩ হাজার টাকা। এতেই চলত বাবা-মায়ের সংসার। সেই পোশাকশ্রমিক নূপুর এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এক তরুণের হামলায় গুরুতর আহত হওয়ার পর তাঁর চিকিৎসায় প্রতিদিন খরচ হচ্ছে ১০ থেকে ১৫ হাজার টাকা। রাজধানীর মিরপুরের রূপনগরে গত বুধবার প্রকাশ্য সড়কে নূপুরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
পরিবারের অভিযোগ, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়া এবং অন্যত্র বিয়ে ঠিক হওয়ার জেরে রায়হান মিয়া (২০) নামের এক তরুণ তাঁকে হত্যার চেষ্টা করেন। আজ শনিবার বিকেলে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় সংবাদ সম্মেলন করেন নূপুরের স্বজনেরা। তাঁরা জানান, নূপুরের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। দীর্ঘদিন চিকিৎসা নিতে হতে পারে তাঁকে। পরিবারের পক্ষে এত ব্যয় বহন করা সম্ভব নয়।
এ অবস্থায় তাঁর চিকিৎসার দায়িত্ব নিতে সরকারের প্রতি আবেদন জানান তাঁরা।মেরুদণ্ডে আঘাত, পড়ে গেছে তিনটি দাঁতনূপুরের মামাতো ভাই সিফাত হাসান রাকিব বলেন, হামলাকারী নূপুরের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।