advertisement
advertisement

১৮৬ ক্যারেটের হিরার নেকলেস, পাহারায় চার নিরাপত্তাকর্মী! জেনিফার লোপেজের রাজকীয় সাজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
১৮৬ ক্যারেটের হিরার নেকলেস, পাহারায় চার নিরাপত্তাকর্মী! জেনিফার লোপেজের রাজকীয় সাজ

advertisement

রেড কার্পেটে ঝলমলে উপস্থিতি জেনিফার লোপেজের জন্য নতুন কিছু নয়। তবে এবার তাঁর সাজের চেয়েও বেশি আলোচনায় এসেছে একটি নেকলেস। ১৮৬ ক্যারেটের হিরা বসানো ডলচে অ্যান্ড গাব্বানা-র এই বিশেষ গয়নার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন চারজন নিরাপত্তাকর্মী। তাঁদের মধ্যে ছিলেন দুজন সশস্ত্র পুলিশ কর্মকর্তা।

আর সেই দুর্লভ নেকলেসের সঙ্গে শ্যান্টিলি লেস গাউন ও স্যাটিন জ্যাকেটে জেনিফার যেন হয়ে উঠেছিলেন রাজকীয় আভিজাত্যের প্রতিচ্ছবি।১৯ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে নিজের কনসার্ট-ফিল্ম ‘দা জেলো শো: লাইভ ইন ভেগাস’-এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন এই পপ তারকা। অনুষ্ঠানে তাঁর পুরো সাজের দায়িত্বে ছিল ইতালীয় ফ্যাশন হাউস ডলচে অ্যান্ড গাব্বানা। পরনে ছিল ব্র্যান্ডটির শ্যান্টিলি লেস-এর সাদা গাউন।

View this post on Instagram A post shared by Jennifer Lopez (@jlo) এর ওপর ছিল স্যাটিনের জ্যাকেট, যার কলার ও কাফে ছিল মিঙ্ক ফার ট্রিম এবং সূক্ষ্ম কারুকাজ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর