advertisement
advertisement

সৌরবিদ্যুৎ স্থাপনে ৬ শতাংশ সুদে ২১ হাজার গ্রাহককে ঋণ দেবে পিকেএসএফ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
সৌরবিদ্যুৎ স্থাপনে ৬ শতাংশ সুদে ২১ হাজার গ্রাহককে ঋণ দেবে পিকেএসএফ

advertisement

বাড়ি ও প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে ৬ শতাংশ সুদে ঋণ পাবেন দেশের ২১ হাজার গ্রাহক। এ জন্য সরকারের দেওয়া ৫০০ কোটি টাকার তহবিল থেকে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির ৯৬টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে এ ঋণসুবিধা পৌঁছে দেওয়া হবে।পিকেএসএফ জানিয়েছে, দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সম্প্রতি সংস্থাটিকে ৫০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। এই অর্থ পিকেএসএফের ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’র আওতায় গ্রাহক পর্যায়ে বিতরণ করা হবে।

এর মাধ্যমে ব্যক্তি, পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তারা স্বল্প সুদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন।ইতিমধ্যে কর্মসূচিটি বাস্তবায়নের প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে পিকেএসএফ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর