advertisement
advertisement

নিরাপদ বিনিয়োগের খোঁজে বড় ঝুঁকি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
নিরাপদ বিনিয়োগের খোঁজে বড় ঝুঁকি

প্রতীকী ছবি

advertisement

এখন কি নিরাপদ বিনিয়োগের পথ খোঁজার সময়? যুদ্ধ, মূল্যস্ফীতি, তেলের চড়া দাম আর বিশ্বজুড়ে বন্ড থেকে আয়ের হারে ব্যাপক ওঠানামা মিলিয়ে বিনিয়োগকারীদের এখন দুশ্চিন্তার শেষ নেই।অনেকের আশঙ্কা, এত দিন নানা ধাক্কা সামলে টিকে থাকা বৈশ্বিক বাজার এবার বড় ধরনের পতনের মুখে পড়তে পারে। তাই শেয়ারবাজারের মতো প্রবৃদ্ধির পাশাপাশি মূলধন সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া বিনিয়োগ–কৌশল অনেকের কাছে লোভনীয় হয়ে উঠতে পারে। কিন্তু এসবের ফাঁদে পা দেবেন না।

শূন্য ক্যালরির মিষ্টির মতো এসব কৌশলও আসলে ভাঁওতা। তবু অনেকে উল্টো দাবি করে এমন সব বিনিয়োগ পণ্যের প্রচার চালান, যেগুলো মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দেয় এবং শেষ পর্যন্ত হতাশ করবেই।সফল বিনিয়োগের জন্য লক্ষ্য হতে হবে যুক্তিসংগত। সহজ কথায়, স্বল্প মেয়াদে প্রবৃদ্ধি আর মূলধন সুরক্ষা একসঙ্গে পাওয়া সম্ভব নয়। তবে দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধি অর্জন করতে পারলে দুটিই পাওয়ার সম্ভাবনা থাকে। শুনতে গোলমেলে লাগছে? আসলে তা নয়।

চলুন, বিষয়টি একটু বুঝে নেওয়া যাক।সফল বিনিয়োগের জন্য লক্ষ্য হতে হবে যুক্তিসংগত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর