advertisement
advertisement

দুধের দামে ধস, দই-মিষ্টির চাহিদা কম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
দুধের দামে ধস, দই-মিষ্টির চাহিদা কম

এক ঘণ্টার দুধের বাজার। আজ শনিবার দুপুরে বগুড়ার শেরপুর শহরে শিশুপার্ক চত্বরে

advertisement

দুধের দাম চেয়েছিলেন প্রতি সের ৬০ টাকা। কিন্তু প্রায় পৌনে এক ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত দামে ক্রেতা পাননি বগুড়ার শেরপুরের ছাতিয়ানী গ্রামের কৃষক শফিকুল ইসলাম (৫০)। শেষ পর্যন্ত লোকসানে প্রতি সের দুধ ৪২ টাকা দরে বিক্রি করতে হয়েছে তাঁকে। সাত সের দুধ নিয়ে বাজারে এসে এমন পরিস্থিতিতে পড়েন তিনি।শুধু শফিকুল ইসলাম নন, তাঁর মতো অনেকেই দুধের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন।

ঢাকার আশপাশের পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ও কয়েক দিনের বৈরী আবহাওয়ায় দই-মিষ্টির চাহিদা কমে যাওয়ায় দুধের বাজারেও ধস নেমেছে। ক্রেতা কম থাকায় গত ১০ থেকে ১২ দিন ধরে দুধের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক ও খামারিরা। কিন্তু খাদ্য ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় তাঁদের উৎপাদন খরচও বেড়েছে।বগুড়ার শেরপুর শহরের শিশুপার্ক চত্বরে প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এক ঘণ্টা বসে এই দুধের বাজার।

উপজেলার কুসুম্বী, গাড়িদহ, খামারকান্দি, খানপুর, শাহবন্দেগী ও মির্জাপুর ইউনিয়নের কৃষক-খামারিরা এখানে দুধ বিক্রি করতে আসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর