advertisement
advertisement

কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন

বিওর তারহীন মাইক্রোফোন

advertisement

ভিডিও নির্মাতা, ভ্লগার, সাংবাদিক ও স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য উন্নত শব্দ ধারণের জন্য বাংলাদেশের বাজারে এসেছে আন্তর্জাতিক প্রযুক্তিপণ্য ব্র্যান্ড বিওর নতুন তারহীন দুটি মাইক্রোফোন। বিও এমএফ-০৩ ও বিও এমএফ-০৫ মডেলর এই মাইক্রোফোন দুটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) শব্দনিয়ন্ত্রণ প্রযুক্তি, যা আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে কণ্ঠস্বরকে আরও স্পষ্টভাবে ধারণ করতে সহায়তা করে।

সহজ সংযোগ, হালকা গঠন ও বহনযোগ্য চার্জিং বাক্সের সুবিধায় ভিডিও ধারণ, সাক্ষাৎকার, সরাসরি সম্প্রচার ও বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্ট তৈরিতে এগুলো হতে পারে আদর্শ সঙ্গী।বিও এমএফ-০৩ মডেলটিতে রয়েছে এআইভিত্তিক শব্দনিয়ন্ত্রণ প্রযুক্তি, যা আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে কণ্ঠস্বরকে আরও স্পষ্টভাবে ধারণ করতে সহায়তা করে।

এর চারদিক থেকে শব্দ ধারণের সুবিধা, সর্বোচ্চ ২০ থেকে ২৫ মিটার পর্যন্ত তারহীন সংযোগ, হালকা ও বহনযোগ্য নকশা এবং চার্জিং কেস ব্যবহারের সুবিধা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর