আইওয়ার অ্যাটর্নি জেনারেল ব্রেনা বার্ড
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ব্রেনা বার্ডকে বিনা খরচে ইসরায়েল সফরের প্রস্তাব দিয়েছিল দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে অবস্থিত কনস্যুলেট। এর কয়েক সপ্তাহ পর বার্ডের কাছে তুরস্কের বিরুদ্ধে অঙ্গরাজ্যটির বর্জনবিরোধী আইন প্রয়োগ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নিন্দা জানানোর অনুরোধ জানানো হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের হাতে আসা ই–মেইল থেকে এ তথ্য জানা গেছে।আইওয়ার তথ্য অধিকার আইনের আওতায় প্রকাশিত ই–মেইলগুলোতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে ইসরায়েল কীভাবে বর্জনের শাস্তি দিতে আইন প্রণয়নে চাপ দেয় এবং গাজায় জাতিগত নিধন (জেনোসাইড) চলাকালে ইসরায়েলের কর্মকাণ্ডের তদন্তকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর বিরুদ্ধে সমর্থন আদায়ের চেষ্টা করে।বার্ডকে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলে ‘স্টাডি ট্যুরে’ যাওয়ার আমন্ত্রণ জানানো হয়।
ওই বছরের ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত এ সফরে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদেরও যাওয়ার কথা ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।