কুষ্টিয়ার দৌলতপুরে একটি পরিবারের আশ্রয়ে দীর্ঘ চার বছর ছিলেন নেপালের তরুণ রিয়ান আনসারী। আজ শনিবার তাঁকে নিতে আসেন নেপাল দূতাবাসের কর্মকর্তারা
কুষ্টিয়ার দৌলতপুরে একটি পরিবারের আশ্রয়ে দীর্ঘ চার বছর ছিলেন নেপালের তরুণ রিয়ান আনসারী। আজ শনিবার তাঁকে নিতে আসেন নেপাল দূতাবাসের কর্মকর্তারাভারতের পশ্চিমবঙ্গের জলঙ্গী হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন নেপালি যুবক রিয়ান আনসারী। এরপর কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন।
ভিনদেশি ভাষা, অচেনা পথঘাট আর অসুস্থতা—অসহায় এক জীবন।একপর্যায়ে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুরে বিদ্যুৎমিস্ত্রি পলাশ আহমেদের দোকানের সামনে আসেন রিয়ান। দেখেই মনে হচ্ছিল তিনি মানসিকভাবে সুস্থ নন। পরে মানবিক কারণে পলাশ তাঁকে নিজ বাড়িতে আশ্রয় দেন।পলাশ নিজের পরিবারের সদস্যের মতো আগলে রেখেছিলেন ভিনদেশি এই তরুণকে। এভাবে কেটে গেছে চারটি বছর।
অবশেষে বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের প্রচেষ্টায় নিজ দেশে মা-বাবার কাছে ফিরছেন রিয়ান (২৪)।আজ শনিবার দুপুরে ফিলিপনগরে আসে বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের প্রতিনিধিদল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।