advertisement
advertisement

৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতীক্ষিত চতুর্থ আসরের ড্র অনুষ্ঠান হয়ে গেল আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে

advertisement

তারুণ্যের উচ্ছ্বাস আর ফুটবল রোমাঞ্চ নিয়ে আবারও ফিরছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতীক্ষিত চতুর্থ আসরের ড্র অনুষ্ঠান হয়ে গেল আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে। এবার মাঠের খেলার অপেক্ষা, যেটি শুরু হবে ২৮ নভেম্বর চট্টগ্রাম অঞ্চলের খেলা দিয়ে।চট্টগ্রাম অঞ্চলে ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেখানে খেলা চলবে দুই দিন।

খুলনা ও রাজশাহী অঞ্চলে অংশ নিচ্ছে ৪টি করে দল। অন্যদিকে ঢাকার ৩২টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে। টুর্নামেন্টের খেলাগুলো হবে নকআউট পদ্ধতিতে, যেখান থেকে প্রতিটি গ্রুপের সেরা দল উঠে আসবে কোয়ার্টার ফাইনাল পর্বে।টুর্নামেন্টের পরিধি বাড়ছে প্রতিবছরই। ২০২৩ সালে প্রথমবার অংশ নিয়েছিল ৩২টি দল। ২০২৪ সালে ৪২টি, গত বছর ৪৬টি, এবার দলের সংখ্যা ৫০। যদিও এবার অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছিল ৭৭টি বিশ্ববিদ্যালয়।

এবারও খেলা হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর