আগুন
রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার একটি আবাসিক ভবনে গ্যাসের আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে মোছা. সাবা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোছা. সাবা।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।সুলতান মাহমুদ শিকদার বলেন, সাবার শরীর শতভাগ পুড়ে গিয়েছিল। তাঁর দেড় বছর বয়সী সন্তান রেহমানের অবস্থাও আশঙ্কাজনক। শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ার নামের একটি ১০ তলা আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ড ঘটে।
এতে এক শিশুসহ পাঁচজন দগ্ধ হন।প্রতিবেশী সুমনের ভাষ্য, আগের রাতে রান্নার জন্য চুলা চালু করেছিলেন বাসার লোকজন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।