advertisement
advertisement

মোহাম্মদ আব্বাস: ১২৫ কিমি গতির পেসার, উইকেট শিকারে সবার ওপরে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
মোহাম্মদ আব্বাস: ১২৫ কিমি গতির পেসার, উইকেট শিকারে সবার ওপরে

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ আব্বাস

advertisement

চামড়ার কারখানায় কাজ করেছেন। জীবিকার তাগিদে ওয়েল্ডিংও করেছেন কিছুদিন। ছিলেন একটি আইনজীবী প্রতিষ্ঠানের সহকারী। সেখান থেকে ক্রিকেটার হয়ে টেস্ট অভিষেক। আর অভিষেকের দ্বিতীয় বলেই উইকেট! গল্পটা শুনলে মনে হবে সিনেমার চিত্রনাট্য। কিন্তু মোহাম্মদ আব্বাসের গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশটি এখনো বাকি।পাকিস্তান ক্রিকেটে পেসার মানেই সাধারণত গতি, আগ্রাসন আর আগুনঝরা বোলিং।

ওয়াকার ইউনিস, শোয়েব আখতার কিংবা মোহাম্মদ সামিরা সেই ধারার প্রতিনিধি। কিন্তু আব্বাস যেন অন্য জগতের মানুষ। ঘণ্টায় ১২৫ থেকে ১৩০ কিলোমিটার গতিতে বল করেন। তাঁর আসল অস্ত্র গতি নয়, লাইন ও লেংথ। প্রতিটি বল যেন মেপে মেপে ফেলা।প্রাচীন গ্রিসের গল্পকার ঈশপের কচ্ছপ ও খরগোশের গল্প মনে আছে? দ্রুতগতির খরগোশকে হারিয়ে দিয়েছিল ধীরস্থির কচ্ছপ।

আব্বাসের ক্রিকেটও যেন সেই গল্পেরই পুনরাবৃত্তি।রাওয়ালপিন্ডি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়ে ৬ উইকেট নিয়েছেন আব্বাস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর