advertisement
advertisement

সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আজ শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে 

advertisement

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আজ শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখা।

কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশের পাশাপাশি মহানগরী উত্তরের পক্ষ থেকে আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।আজ শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাসে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামীকাল শনিবার থেকে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি শুরু হবে।

আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত প্রতিদিন একটি ওয়ার্ডে নাগরিক সমাবেশের আয়োজন করা হবে।সেলিম উদ্দিন বলেন, নিরাপদ রাজধানী গড়ার দাবিতে ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরী উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর