advertisement
advertisement

ফতুল্লায় পুলিশ হত্যায় ছয়জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারে নিয়ে গেলে একজন গুলিবিদ্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
ফতুল্লায় পুলিশ হত্যায় ছয়জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারে নিয়ে গেলে একজন গুলিবিদ্ধ

পুলিশ কনস্টেবল আনোয়ার হত্যা মামলায় গ্রেপ্তার ডেভিড হোসেন গুলিবিদ্ধ হওয়ার পর নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার সকালে

advertisement

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ডেভিড হোসেন ওরফে রিয়াজসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ডেভিডকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ।

এ সময় পালানোর চেষ্টা করলে তিনি গুলিবিদ্ধ হন বলে পুলিশের দাবি।গতকাল মঙ্গলবার রাতভর নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ওই ছয়জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ফতুল্লার হাশেমবাগ এলাকার ডেভিড হোসেন, তাঁর ভাই আবদুল্লাহ ও তাঁদের সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ছাড়া আদর ও আজাদ নামের আরও দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর