সহপাঠীদের সঙ্গে হাসপাতালের বেডে শুয়ে পাঠ্যবই পাঠ করছে বেইবেই
চীনের গুইঝোউ প্রদেশের সংসেকেন্ডারি স্কুলে পড়তেন ইয়াও ইংবেই। সবাই তাঁকে ডাকতেন বেইবেই নামে। বয়স ১৮ বছর, কিন্তু পড়ছিলেন নবম শ্রেণিতে। কারণ, অসুস্থতার জন্য বারবার তাঁকে স্কুল থেকে দূরে থাকতে হয়েছে। জীবনের শেষ ইচ্ছাটাও ছিল আরেকবার সহপাঠীদের সঙ্গে একটা ক্লাস করার।পাঁচ বছরের লড়াইপাঁচ বছর আগে বেইবেইয়ের লিউকেমিয়া ধরা পড়ে। চিকিৎসার জন্য স্কুল থেকে ছুটি নিতে হয়।
মা–বাবা তাঁকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে আরেকটি সন্তান নেন। ছোট বোনের নাড়ির রক্ত থেকে স্টেম সেল নিয়ে প্রতিস্থাপন করা হয়। চীনে লিউকেমিয়ায় আক্রান্ত শিশুর মা–বাবাকে চিকিৎসকেরা প্রায়ই এমন পরামর্শ দেন।প্রতিস্থাপনের পর বেইবেইয়ের শরীর কিছুটা ভালো হয়। শরীর যখন সাড়া দিত, তখন স্কুলে ফিরে যেতেন তিনি।কিন্তু তিন মাস আগে রোগ আবার ফিরে আসে। মা–বাবা বেইবেইকে নিয়ে অন্য শহরের ভালো হাসপাতালে যান। সেখানেও আশার আলো মেলেনি।
শেষে নিজ শহরের হাসপাতালে ফিরে আসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।