advertisement
advertisement

পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের আলতাব আলী পার্কে কিছু তরুণ কালো মুখোশ পরে যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবিতে অবস্থান নেন

advertisement

যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় মহড়া দিয়েছেন একদল মুখোশধারী তরুণ। স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) রাতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোয়াইটচ্যাপেল এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে কালো মুখোশ পরে অবস্থান নেন তাঁরা।

এ সময় বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বিভাজন, সংঘাত ও সহিংসতা বন্ধের দাবি জানান তাঁরা।মুখোশধারী তরুণেরা হোয়াইটচ্যাপেল স্টেশনের পাশের স্থানীয়ভাবে ‘নেতা গলি’ নামে পরিচিত একটি গলি ও পূর্ব লন্ডন মসজিদসংলগ্ন আরেকটি গলিতে গিয়ে বক্তব্য দেন। এসব এলাকায় সন্ধ্যার পর প্রবাসী বাংলাদেশিদের আড্ডা বসে।

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদেরও নিয়মিত যাতায়াত রয়েছে এসব এলাকায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর