advertisement
advertisement

৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে: শফিকুর রহমান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে: শফিকুর রহমান

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে শুক্রবার সন্ধ্যায় ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

advertisement

২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, গণ–অভ্যুত্থান পর্যন্ত বর্তমান ক্ষমতাসীন দল ও জামায়াতের জাতির প্রতি অঙ্গীকার ও বক্তব্য এক ছিল। তবে ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চালানো হচ্ছে।

একটি রাজনৈতিক পক্ষ এখান থেকে সরতেই পারছে না।আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক অনুষ্ঠানে শফিকুর রহমান এ কথা বলেন।

‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শিরোনামে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, গণভোট অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, পরিচালনার জন্য নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর