advertisement
advertisement

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

গুলি

advertisement

রাজধানীর হাতিরঝিল এলাকার একটি অফিসে ঢুকে গুলি চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিআইটি রোডে টিভি সেন্টারের ফুটওভারব্রিজের পাশের একটি অফিসে এ ঘটনা ঘটে।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান খুদে বার্তায় জানান, পশ্চিম রামপুরার ৪৫৫ নম্বর ভবনের দ্বিতীয় তলায় ডিএল নেটওয়ার্ক সার্ভিসেসের কার্যালয়ে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত প্রবেশ করে। তাদের মাথায় ক্যাপ ও মুখে মাস্ক ছিল।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা কার্যালয়ে ঢুকে গুলি চালায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি, তদন্ত করছি কী কারণে গুলির ঘটনা ঘটেছে। বিস্তারিত পরে জানা যাবে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এটা হতে পারে, তবে এখনো কোনো পক্ষের অভিযোগ পাইনি।’

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর